রেসিপি 2: মধু এবং সয়া প্রন নুডলস
উপকরণ
তেল – ২ টেবিল চামচ, বড় চিংড়ি – ১ কাপ, মধু – ১ টেবিল চামচ, লবণ – পরিমাণমতো
তেল- ১/২ টেবিল চামচ, পেঁয়াজকুচি – ১ কাপ, ব্রকলি – ১/২ কাপ, লাল ক্যাপসিকাম – ১/২ কাপ
মটরশুটি ১ কাপ, পানি – ১/২ কাপ, চপস্টিক টেস্টিং সল্ট মুক্ত টেস্ট মেকার – ২ টি,
চপস্টিক নুডসের কেক – ২ টি , পেঁয়াজ পাতা – পরিমাণমতো
প্রস্তুত প্রনালি
১। প্রথমে একটি প্যানে তেল, বড় চিংড়ি, মধু, লবণ দিয়ে ৩ মিনিট ভালোভাবে ভেজে তুলে রাখুন।
২। এরপর ওই একই প্যানে পেঁয়াজকুচি, ব্রকলি, লাল ক্যাপসিকাম, মটরশুটি, লবণ, পানি দিয়ে ভেজে নিন।
৩। এবার ভাজা চিংড়িগুলো দিয়ে চপস্টিক টেস্টিং সল্ট মুক্ত টেস্ট মেকার মিশিয়ে ভালোভাবে নাড়ান।
৪। ২টি চপস্টিক নুডল্স এর কেক সেদ্ধ করে দিয়ে দিন। ৫। পেঁয়াজ পাতা দিয়ে গার্নিশ করে গরম গরম পরিবেশন করুন।


