রেসিপি 3: সাতে নুডলস চিংড়ি স্যুপ
উপকরণ
চপস্টিক নুডল্স – ১টি কেক, তেল- ২ টেবিল চামচ, বড় চিংড়ি – ১/২ কাপ, আদা রসুন বাটা – ১ টেবিল চামচ, লবণ – পরিমাণমতো, বেরেস্তা – ১/৪ কাপ, স্যতে সস্ – ২ কাপ, পানি – ১/২ কাপ, নারকেলের দুধ – ১ কাপ, বেবি কর্ণ – ৭ থেকে ৮ টি, লেটুস পাতা – ৬ থেকে ৭ টি, লেবুর রস – ১ চা চামচ, পেঁয়াজ পাতা কুচি – ৬ থেকে ৭ টি, বিন স্প্রাউট – পরিমাণমতো, ধনিয়া পাতা কুচি – পরিমাণমতো , লাল কাঁচামরিচ কুচি – পরিমাণমতো
প্রস্তুত প্রনালি
১/ একটি পাত্রে ২ টেবিল চামচ তেল ঢেলে নিন। ১/২ কাপ বড় চিংড়ির সাথে আদা রসুন বাটা, লবণ মিশিয়ে ভালভাবে মাখিয়ে নিন। “মাখানো চিংড়ি গরম তেলে ঢেলে দিন এবং ভালভাবে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে নিন।
২/ একই পাত্রে আবারও ১/২ চা চামচ তেল নিন। তাতে ১/৪ কাপ বেরেস্তা, স্যতে সস্ মিশিয়ে নিন। ১/২ কাপ পানি এবং ১ কাপ নারকেলের দুধ ও বেবি কর্ণ দিয়ে রান্না করুন কিছুক্ষণ। তারপর ৬ থেকে ৭ টি লেটুস পাতা ও ভেজে রাখা চিংড়ি দিয়ে দিন। পরিমাণমতো লবণ ও ১ চা চামচ লেবুর রস দিয়ে জ্বাল দিয়ে তৈরি করে নিন স্যুপ।
৩/ এরপর চপস্টিক নুডল্স -এর একটি কেক সিদ্ধ করুন। সেদ্ধ করা নুডল্স একটি পাত্রে ঢেলে দিন।
৪/ তার উপর রান্না করা স্যুপ ঢেলে নিন। পেঁয়াজ পাতা কুচি, বিন স্প্রাউট, ধনিয়া পাতা কুচি, লাল কাঁচামরিচ কুচি ছিটিয়ে দিয়ে গার্ণিশ করুন। তৈরী হয়ে গেল স্যতে নুডল্স প্রন স্যুপ।


