রেসিপি 6: চিংড়ি নুডলস
উপকরণ
বড় চিংড়ি – ৬ পিস, লেবুর রস- ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ লবণ – পরিমাণমতো লাল কাঁচামরিচ – পরিমাণমতো ধনেপাতা – পরিমাণমতো তেল – পরিমাণমতো, আদা-রসুন বাটা – ১ চা চামচ চপস্টিক নুডল্স কেক – ২ টি, কর্নফ্লাওয়ার – ২ চা চামচ
প্রস্তুত প্রনালি
১। বড় চিংড়ির সাথে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, পরিমাণমতো লবণ, লাল কাঁচামরিচ, ধনেপাতা, আদা-রসুন বাটা ভালো করে মাখিয়ে নিন।
২। চপস্টিক নুডসের কেক – ২ টি ভাল করে সেদ্ধ করে নিন।
৩। সেদ্ধ নুডল্স -এর সাথে কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিন।
৪। মেশানো নুডুলসের সাথে ১ টি করে চিংড়ি দিয়ে রোল তৈরি করুন।
৫। ডোবা তেলে রোলগুলো ভেজে নিন এবং ভাজা হয়ে গেলে তুলে গরম গরম পরিবেশন করুন।


