রেসিপি 7: চিকেন নুডলস বক্স প্যাটিস
উপকরণ
সেদ্ধ মুরগির মাংস – ১/২ কাপ, কাঁচামরিচকুচি – ২ টি, গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ, পার্সলে – ১/২ চা চামচ, লবণ- পরিমাণমতো, টমেটো সস্ – ১ চা চামচ পেঁয়াজপাতা কুচি – ১০ থেকে ১২ টি, চপস্টিক নুডল্স কেক – ১ টি, স্প্রিং রোল শিট – ১ টি সাদা তিল- পরিমাণমতো
প্রস্তুত প্রনালি
১। একটি পাত্রে সেদ্ধ মুরগির মাংস নিন।
২। তাতে কাঁচামরিচকুচি, গোলমরিচ গুঁড়ো, পার্সলে পরিমাণমতো লবণ, টমেটো সস্ ও পেঁয়াজপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
৩। চপস্টিক নুডল্স-এর ১ টি কেক সেদ্ধ করুন।
৪। একটি স্প্রিং রোল শিট নিয়ে তাতে সাদা তিল ছড়িয়ে দিন।
৫। তৈরি করে রাখা মুরগির মাংস ৩ টেবিল চামচ পরিমাণ দিন। ৬। সেদ্ধ করে রাখা ১ টি নুডল্সের অর্ধেকটা দিন।
৭।ময়দা ও পানি দিয়ে তৈরি আঠা শিটে লাগিয়ে নিন ও ভাঁজ করে ভালোভাবে চেপে আটকে নিন। বাড়তি অংশ কেটে সমান করুন।
৮। ডুবা তেলে দু’পাশ লাল করে ভেজে নিন, | ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।


