রেসিপি 5: চিকেন তেরিয়াকি নুডলস
উপকরণ
হাড় ছাড়ানো মুরগির মাংস- ১ কাপ, লবণ পরিমাণমতো, আদা বাটা – ১/৪ চা চামচ রসুন বাটা- ১/৪ চা চামচ, তেল – ১ টেবিল চামচ, বেবি কর্ণ – ১/২ কাপ মটরশুঁটি – ১/২ কাপ, টমেটো সস্ – ১/২ চা চামচ, চপস্টিক টেস্টিং সল্ট মুক্ত টেস্ট মেকার – ১ টি ভিনেগার – ১ চা চামচ, চপস্টিক নুডল্স-এর কেক – ১ টি, পেঁয়াজপাতা – পরিমাণমতো, সাদা তিল- পরিমাণমতো
প্রস্তুত প্রনালি
১/ হাড় ছাড়ানো মুরগির মাংস পরিমাণমতো লবণ,আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালভাবে মাখিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন।
২/ একটি পাত্রে তেল নিয়ে তাতে মেরিনেট করা চিকেন ঢেলে দিন এবং দুপাশ ভাল করে ভেজে নিন। এরপর বেবি কর্ণ, মটরশুঁটি, লবণ, টমেটো সস্ দিয়ে রান্না করে পানি শুকিয়ে ফেলুন। তারপর চপস্টিক টেস্টিং সল্ট মুক্ত টেস্ট মেকার ও ভিনেগার দিয়ে আরও খানিকটা সময় রান্না করুন।
৩/ চপস্টিক নুডল্স-এর কেক সেদ্ধ করে সেই সেদ্ধ করা নুডল্স রান্না করে রাখা চিকেন-এ দিয়ে দিন ও ভালভাবে মিশিয়ে নিন। তারপর পেঁয়াজপাতা ও সাদা তিল দিয়ে গার্ণিশ করুন।


