Noodles & Chicken Lettuce Cup

রেসিপি 4: নুডলস এবং চিকেন লেটুস কাপ

উপকরণ

তেল– ১ টেবিল চামচ, মুরগির মাংস – ১/২ কাপ, লবণ- পরিমাণমতো, গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ, বেরেস্তা – ১ চা চামচ, গাজরকুচি – ১ কাপ, ক্যাপসিকাম – ১ কাপ, সেলেরি – ১/২ কাপ, টমেটো সস – ১/২ চা চামচ পেঁয়াজপাতা – ১/২ কাপ, চপস্টিক টেস্টিং সল্ট মুক্ত টেস্ট মেকার – ১ টি, চপস্টিক নুডল্স কেক – ১ টি

আইসবার্গ লেটুস – ২ টি

প্রস্তুত প্রনালি

১/ একটি পাত্রে তেল নিয়ে তাতে মুরগির মাংস ভালভাবে ভেজে নিন। পরিমাণমতো লবণ গোলমরিচ গুঁড়ো, বেরেস্তা, গাজরকুচি, ক্যাপসিকাম, সেলেরি, টমেটো সস্, পেঁয়াজপাতা দিয়ে নেড়ে ভালভাবে রান্না করে নিন। তারপর চপস্টিক টেস্টিং সল্ট মুক্ত টেস্ট মেকার দিয়ে নেড়ে নিন।

২/ একটি চপস্টিক নুডল্স কেক সেদ্ধ করে নিন। সেদ্ধ করা নুডল্স রান্না করা কারির পাত্রে দিয়ে দিন এবং ভালভাবে মিশিয়ে নিন।

৩/ দুইটি আইসবার্গ লেটুস নিয়ে টিস্যু দিয়ে পানি মুছে নিন। পাতাগুলো গোল করে কেটে নিন এবং রান্না করা নুডল্স পাতায় ঢেলে পরিবেশন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *